সারাদেশ

তিন জেলার দায়িত্ব

গোপালগঞ্জের দায়িত্ব পেলেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু

গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীর দায়িত্ব পেলেন হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু

আরও পড়ুন

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু গোপালগঞ্জ জেলার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে ফরিদপুর ও রাজবাড়ী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সামগ্রিক অব্যবস্থাপনা নিরসনসহ প্রয়োজনীয় উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এসব দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী দেশের ৬৪ জেলার দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে বণ্টন করা হয়েছে। এতে মোট ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাবেক ছাত্রদল নেতা এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একসময়কার একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী—এই তিন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে গোপালগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী। পরে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত গোপালগঞ্জ জেলার দায়িত্ব পান তৎকালীন শিল্প উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু।

এরই ধারাবাহিকতায় এবারও বিএনপি সরকার দেশের বিভিন্ন জেলার দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে।

এ বিভাগের আরও সংবাদ