তথ্যপ্রযুক্তি

আপনার হাতের ফোনটি বৈধ তো? যাচাই করবেন যেভাবে

দেশে অবৈধ ও চোরাই হ্যান্ডসেট ব্যবহার বন্ধে আগামী ১ জানুয়ারি থেকে পুনরায় চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা। সম্প্রতি বিটিআরসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, প্রথম ধাপে এনইআইআরের মাধ্যমে অবৈধ ফোন শনাক্ত করে তার কেনাবেচা ও ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় ধাপে চালুর পরিকল্পনা রয়েছে হ্যান্ডসেটের মালিকানা পরিবর্তনের (ডি-রেজিস্ট্রেশন) সুবিধা।

এদিকে ১৬ ডিসেম্বর থেকে নতুন বা ব্যবহৃত যেকোনো মোবাইল ফোন কেনার আগে তার বৈধতা যাচাই করার অনুরোধ জানিয়েছে বিটিআরসি। পাশাপাশি কেনার রসিদ সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। বৈধ ফোন এনইআইআর সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।

যেভাবে মোবাইল ফোনের বৈধতা যাচাই করবেন:

  • ধাপ ১: ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন KYD <স্পেস> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর (যেমন: KYD 123456789012345)।

  • ধাপ ২: মেসেজটি পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।

  • ধাপ ৩: ফিরতি এসএমএসে আপনার হ্যান্ডসেটটি বৈধ নাকি অবৈধ তা জানিয়ে দেওয়া হবে।

(বি.দ্র. হ্যান্ডসেটের ডায়াল প্যাডে *#06# ডায়াল করলেই আইএমইআই নম্বর জানা যাবে।)

এ বিভাগের আরও সংবাদ