সারাদেশ

স্বেচ্ছায় পদত্যাগ

দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন কামাল মিয়া

দলীয় পদসহ আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে পদত্যাগ
কামাল মিয়া

আরও পড়ুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. কামাল মিয়া দলীয় পদসহ আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বুধবার (১২ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুনঃ বিএনপির নীতি নির্ধারণী ফোরামে ৪ নতুন মুখ

পদত্যাগপত্রে কামাল মিয়া জানান, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। এ কারণে তিনি দলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মধ্য বনগ্রামের বাসিন্দা ও মৃত মালেক মিয়ার ছেলে কামাল মিয়া বলেন, “আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।” দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ