গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
আরও পড়ুনঃ মুকসুদপুরসহ গোপালগঞ্জে পৃথক স্থানে ৩ জনের মরদেহ উদ্ধার
সোমবার (১৭ আগস্ট) সকালে বহুগ্রাম গ্রামের সরকার বাড়ি ও সীমান্ত বিশ্বাসের বসতঘরে আগুন লেগে দুটি টিনশেড ঘর পুড়ে যায়। খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
আরও পড়ুনঃ কুমার নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন





