সারাদেশ

নদীতে মিলল মরদেহ

কুমার নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মুকসুদপুরে পাট ধোয়ার পর সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে তলিয়ে যান ৬২ বছরের মিজানুর রহমান
লাশ

আরও পড়ুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদী থেকে মিজানুর রহমান (৬২) ওরফে মিটু খলিফা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ভট্টাচার্যকান্দি গ্রামের শাহ আলী ফকিরের বাড়ির দক্ষিণ পাশে কুমার নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মিজানুর রহমানের বলে শনাক্ত করেন।

কুমার নদী থেকে উদ্ধার করা নিখোঁজ মিজানুর রহমানের মরদেহ।
কুমার নদী থেকে উদ্ধার করা নিখোঁজ মিজানুর রহমানের মরদেহ।

নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে।

আরও পড়ুনঃ পাটের আঁশের পর পাটকাঠিতেও লাভবান মুকসুদপুরের কৃষক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় সাগর মোল্লার বাড়ির সামনে কুমার নদীতে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অন্য পারে যাওয়ার সময় মিজানুর রহমান পানিতে তলিয়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তখন তাঁর সন্ধান পাননি।

পরে রোববার সকালে ভট্টাচার্যকান্দি এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব জানান, এ ঘটনায় তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

 

বাদশাহ মিয়া
মুকসুদপুর প্রতিনিধি
মুকসুদপুর, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১২১৬৮৫২২

এ বিভাগের আরও সংবাদ