মৌলভীবাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মামুনুর রশীদ মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আটক মামুনুর রশীদ ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ-বিভ্রাটসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রচার করেন মামুন। বিষয়টি মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশের নজরে এলে রাতেই তাঁকে আটক করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম রোববার বলেন, মামুন টিকটক করেন। প্রধানমন্ত্রী সম্পর্কে বক্তব্য দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।





