জাতীয়

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে একটি মহল গুজব ছড়িয়ে মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে একটি মহল গুজব ছড়িয়ে মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়—সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখেই দেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানিও বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী নয়জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতা তুলে দেন। পাশাপাশি সারা দেশের আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ