জাতীয়

বাসসের নতুন নেতৃত্ব

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

আরও পড়ুন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আগামী এক বছরের জন্য তাকে দেশের সরকারি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘ সাংবাদিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন কাদের গনি চৌধুরী ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় দৈনিক দিনকাল পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশ্ববিদ্যালয় শাখার সাংবাদিক সংগঠনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডের শুরু। পরবর্তীতে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্মিলিত পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে কাদের গনি চৌধুরী দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব। পাশাপাশি তিনি জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক দিনকাল, দৈনিক ইত্তেফাক ও আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে গত এক বছর সাংবাদিক নেতা ও সংগঠক কামাল উদ্দিন আহমেদ সবুজ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

কাদের গনি চৌধুরীর নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের সরকারি সংবাদ সংস্থা বাসসের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।

এ বিভাগের আরও সংবাদ