• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

সংবাদ সম্মেলন: মুকসুদপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদ

Published শুক্রবার, ৮ মে, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):

​গোপালগঞ্জের মুকসুদপুরে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

​শুক্রবার (৮ মে) বেলা ১২টায় উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে আতিয়ার রহমান তাঁর লিখিত বক্তব্যে বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত। এই কারণে ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের যুগ্ম-সম্পাদক ইমদাদুল হক এবং তাঁর ভাই মক্কা আওয়ামী লীগের সদস্য প্রবাসী নিজামুল হক আমার পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন। এরই ধারাবাহিকতায় তাঁরা আমার নামে হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রার্থনা করছি।”

​তিনি আরও উল্লেখ করেন, “মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও ননীক্ষীর ইউপি চেয়ারম্যান রনী আহম্মেদের মধ্যস্থতায় ইমদাদ গং ২০২৩ সালে আমাকে জোরপূর্বক ৩০০ টাকার স্ট্যাম্পে একটি আপোশনামায় স্বাক্ষর করিয়ে নেন। তৎকালীন সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় প্রাণের ভয়ে আমি এর কোনো প্রতিবাদ করতে পারিনি। উপস্থিত সংবাদকর্মীদের মাধ্যমে আমি বিষয়টি দেশবাসীকে অবহিত করছি।”


More News Of This Category