বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন—মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, আবাসিক মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মন্ডল, জনতা ব্যাংকের ম্যানেজার এনামুল হাসান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া এবং প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন।
মেডিকেল অফিসার ডা. দীপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ডা. রায়হান ইসলাম শোভন বলেন, “২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫১টি ওয়ার্ড এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৫২টি ইউনিটে ৩৩ হাজার ১৩৮ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নির্ধারিত কেন্দ্র থেকে হামের টিকা দেওয়া হবে। সকল অপপ্রচার উপেক্ষা করে আপনারা নিজের শিশুকে টিকা দিন এবং অন্যদেরও টিকা নিতে সহায়তা করুন।”