• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

মুকসুদপুরে সিসিডিবি’র জেন্ডার সমতা বিষয়ক তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত

Published সোমবার, ২৯ জুন, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর:

​গোপালগঞ্জের মুকসুদপুরে সিসিডিবি’র জেন্ডার সমতা, প্রতিবন্ধীতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক তথ্য যাচাইকরণ কর্মশালা (GEDSI Validation Workshop) অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (২৯ জুন) সকালে সিসিডিবি’র আয়োজনে, উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী প্রকল্প অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

​সিসিডিবি’র এনএলপিএফআইভিসিডি প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মো. আব্দুল বারী’র সভাপতিত্বে এবং জেন্ডার ও অ্যাডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন—জলিরপাড় ইউনিয়ন পরিষদের সদস্য মুকুন্দ বৈরাগী, ননীক্ষীর ইউনিয়ন প্রতিনিধি সমাজসেবক কামাল হোসেন, বানিয়ারচর বাজার কমিটির সভাপতি দীপংকর মহন্ত, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সদস্য লিটন বৈরাগীসহ সিসিডিবি’র বিভিন্ন উপকারভোগী সদস্য এবং তথ্য সংগ্রহকারীগণ।

​এ সময় সিসিডিবি’র জেন্ডার অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মার্জিয়া হাসান প্রভা মূল আলোচক হিসেবে তথ্য উপস্থাপন করেন।

​কর্মশালায় কৃষিকাজ, সামাজিক কর্মকাণ্ড, বাজার ও সম্পদে প্রবেশাধিকার, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নারী-পুরুষের অবস্থা ও অবস্থান তুলে ধরা হয়। উপস্থাপিত তথ্যে দেখা যায়, ভূমিতে নারীর মালিকানা মাত্র ৩.৩%, কৃষিপণ্য বিক্রির অর্থ নারীরা পুরুষের তুলনায় যৌথকাজে বেশি খরচ করেন (৩৪%) এবং ৬৬% প্রতিবন্ধী পুরুষ বাজারে অনিরাপদ বোধ করেন। এছাড়াও এলাকার সুবিধাভোগীদের কোনো সমন্বিত ডেটা (Data) নেই এবং বাজার কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই। পরে কর্মশালায় অংশগ্রহণকারীরা এসব বিষয়ের ওপর তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।


More News Of This Category