• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Published মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর:

​গোপালগঞ্জের মুকসুদপুরে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়।

​মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে উপজেলার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২০টি মাদ্রাসার মোট ২ হাজার ৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুপুর ১টায় প্রথম দিনের পরীক্ষা শেষ হয়।

​পরীক্ষার প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা পরিচালিত হয়। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা ছিল। সামগ্রিকভাবে পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক।

​এ বছর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় এবং জলিরপাড় কলিগ্রাম মুকুন্দ বিহারী মল্লিক উচ্চ বিদ্যালয়—এই ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, এ বছর মুকসুদপুর উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৫১১ জন।


More News Of This Category