গোপালগঞ্জ

মুকসুদপুরে শহীদ দিবসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মধ্যরাতের শ্রদ্ধা নিবেদন

আরও পড়ুন

রোজবার্তা:

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মুকসুদপুর উপজেলা শাখার উদ্যোগে মধ্যরাতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের কয়েকজন নেতাকর্মী। আড়াল করা অবয়বে স্থানীয় কোনো এক শহীদ বেদীতে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।


মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজের ফেসবুকে শহীদ দিবসে শ্রদ্ধা জানানোর ছবি পোস্ট করা হলেও কে বা কারা এবং কোথায় শ্রদ্ধা জানিয়েছে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এ বিভাগের আরও সংবাদ