• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Published বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুরে রিয়ান মোল্লা (১৩) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২২ জুলাই) বিকেল ৫টায় উপজেলার কমলাপুর গ্রামের খোন্দকার বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত রিয়ানের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ ব্যানার ও ফেস্টুন বহন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল বের করেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬) পরিকল্পিতভাবে প্রতিবেশী রিপন মোল্লার ছেলে রিয়ান মোল্লাকে হত্যা করে পরিত্যক্ত পুকুরে ফেলে রাখে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

​মানববন্ধনে বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কমলাপুর জাগ্রত যুব উন্নয়ন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন, নিহতের পিতা রিপন মোল্লা, চাচা স্বপন মোল্লা প্রমুখ।

উল্লেখ্য: গত রবিবার (১৯ জুলাই) রিয়ান মোল্লাকে তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিন বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে কমলাপুর গ্রামের জনৈক আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুরে ফেলে রাখে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত ৩টার দিকে আওলাদ মোল্লার বাগানের ভেতরের পরিত্যক্ত পুকুর থেকে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে থানা হেফাজতে সোপর্দ করে।


More News Of This Category