• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আকলিমার সংবাদ সম্মেলন

Published শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ):

​গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে সংবাদ সম্মেলন করেছেন আকলিমা বেগম (৪৫)। তিনি উপজেলার মহারাজপুর গ্রামের লিটন ফকিরের স্ত্রী।

​শনিবার (৪ এপ্রিল) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে আকলিমা বেগম লিখিত বক্তব্যে জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তাদের কোনো পুত্রসন্তান নেই। চরম দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে স্বামীর চিকিৎসার খরচ জোগাতে তিনি একসময় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। তবে বর্তমানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনের অনুরোধে এবং নিজের ভুল বুঝতে পেরে গত তিন মাস আগে এই অন্ধকার পথ ছেড়ে দিয়েছেন।

​আকলিমা বেগম অভিযোগ করে বলেন, “মাদক ব্যবসার সাথে যুক্ত থাকাকালীন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি নিয়মিত আমার কাছ থেকে মাসোহারা (টাকা) নিতেন এবং নিজেরাও মাদক সেবন করতেন। বর্তমানে আমি এই ব্যবসা বন্ধ করে দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।”

​লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, গত ৩০ মার্চ দেলোয়ার বেগ, খন্দকার নজরুল ইসলাম ও কবির মাতুব্বর তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে ভাঙচুর চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

​পরিশেষে আকলিমা বেগম বলেন, “আমি আমার জীবনের ভুল সংশোধন করে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরতে চাই। এই পথে চলতে আমি প্রশাসন ও এলাকাবাসীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”


More News Of This Category