• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন

Published মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাদশাহ মিয়াঃ

​”জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

​মঙ্গলবার (১৯ মে) সকালে মুকসুদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে এ ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়।

​মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরিফ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া এবং প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।

​এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


More News Of This Category