• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আহত ২৩ মুকসুদপুরে শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

মুকসুদপুরে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে আহত ২৩

Published মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর:

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল ১৫ জুন সকাল থেকে আজ ১৬ জুন সন্ধ্যা পর্যন্ত পৌর সদরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়ে ২৩ জন ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সদর বাজারসহ গোপীনাথপুর ও টেংরাখোলা গ্রামের বিভিন্ন স্থানে এই পাগলা কুকুরটি ঘুরে বেড়াচ্ছে এবং সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। কুকুরের কামড়ে স্কুলছাত্র ও পথচারীসহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। এই ঘটনার পর থেকে স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

​মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বলেন, “গত দুই দিনে আমরা ২৩ জনকে চিকিৎসা দিয়েছি। তাদের সবাইকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে। তবে এই মুহূর্তে কুকুর থেকে সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে।”

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম জানান, “বর্তমানে সরকারিভাবে বেওয়ারিশ কুকুর নিধনের কোনো প্রজেক্ট বা কার্যক্রম না থাকায় আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারছি না। তবে যে কুকুরটি কামড় দিয়েছে, সেটিকে যদি আমাদের হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয়, তবে আমরা সেটির চিকিৎসার ব্যবস্থা করতে পারব।”


More News Of This Category