গোপালগঞ্জ

মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আরও পড়ুন

বাদশাহ মিয়া, মুকসুদপুর:

​গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে সৈয়দ সিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

​শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বাটিকামারী ইউনিয়নের রুইতার বিলে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সৈয়দ সিকদার উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের মৃত মোরশেদ সিকদারের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় রুইতার বিলে নিজের জমিতে পাট নিড়ানি দিচ্ছিলেন সৈয়দ সিকদার। হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যায় বিলের মধ্যে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে তাঁর শরীরের একাংশ পুড়ে গেছে।

এ বিভাগের আরও সংবাদ