• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

Published শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর:

​গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

​বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—পটুয়াখালীর আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কালাম (৩০)।

​পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা সীমান্ত পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস দুটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাঁরা মারা যান।

​আহতদের মধ্যে আরও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


More News Of This Category