গোপালগঞ্জ

মুকসুদপুরে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীর জরিমানা

আরও পড়ুন

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে শাহজালাল শেখ (৪৮) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সদর বাজারের ফায়ার সার্ভিস সংলগ্ন শাহজালালের দোকানে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। অভিযানে ভাটিয়াপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও মুকসুদপুর থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

​দণ্ডপ্রাপ্ত শাহজালাল শেখ উপজেলার প্রভাকরদী গ্রামের মৃত আবু শেখের ছেলে।

​এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার গোপন সংবাদ পেয়ে ওই দোকানে অভিযান চালানো হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ (১) ধারায় ব্যবসায়ী শাহজালাল শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরও সংবাদ