• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

Published বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর:

​”উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা।

​বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলা ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।

​এসময় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরছে।

​উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আরও আগ্রহী করে তুলবে।


More News Of This Category