• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Published সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাদশাহ মিয়া:

​”উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

​সোমবার (৬ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও বিআরডিবি’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

​সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দিন ভূঁইয়াসহ প্রমুখ।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিয়া আরিফুল আজম।

​এ সময় উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ সফল উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—ডুমুরিয়া খামার বাড়ির (পোল্ট্রি ফার্ম) মোসাঃ তামান্না বেগম (শ্রেষ্ঠ উন্নয়ন সফল উদ্যোক্তা), ইন্দুহাটীর সংগীতা রায় (দক্ষ মানব সৃষ্টি ও ব্যবহার), গোপীনাথপুরের বাসার (পল্লী সংগঠন ভিত্তিক ক্ষুদ্রঋণ সফল ব্যবহার), মোঃ সাহিদুল ইসলাম মুন্সী (সফল ঋণ কার্যক্রম), কাওয়ালদিয়ার মোঃ আক্কাস ফকির (পল্লী উন্নয়নে সফল উদ্যোক্তা এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও ব্যবহার), ভাবড়াশুর মহিলা দলের কনা আক্তার (কোয়েল ফার্ম), কেন্দুয়া মধ্যপাড়ার শাহিদা বেগম (স্থানীয় খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ) এবং সর্বোচ্চ পুঁজি গঠনের জন্য কাজী আবু সামা।

​এছাড়াও জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম সরকারি টেংরাখোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া হিমিকা প্রথম স্থান, সরকারি নগর সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রকৃতি মৌলিক দ্বিতীয় স্থান এবং সরকারি কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সুলতানা তৃতীয় স্থান অর্জন করায় তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।


More News Of This Category