• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

মুকসুদপুরে জনতার হাতে ভুয়া পুলিশ আটক

Published শনিবার, ৪ জুলাই, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুরে এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে।

​আটককৃত ভুয়া পুলিশ রাকিব শেখ (৩০) উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাট্রা গ্রামের মৃত হাই শেখের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামের ঘাগর বালার ছেলে গগন বালার বাড়িতে পুলিশের কটি (জ্যাকেট) পরিহিত অবস্থায় রাকিব ঘরে ঢোকে এবং বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাতে শুরু করে। তার আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটকে জেরা করে। একপর্যায়ে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, হ্যান্ডকাফ ও একটি চাকু উদ্ধার করা হয়। পরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

​সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গগন বালার বাড়ি থেকে রাকিব নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি পুলিশের কটি এবং একটি চাকু জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


More News Of This Category