গোপালগঞ্জ

মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

আরও পড়ুন

বাদশাহ মিয়া, মুকসুদপুর:

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

​শনিবার (৩০ মে) সকাল ১১টা থেকে তিনি পৌরসভার বিভিন্ন এলাকার এই বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে ইউএনও পৌরসভার বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকা ঘুরে দেখেন। কোথাও কোরবানির পশুর বর্জ্য ও রক্তের দাগ দেখা গেলে তাৎক্ষণিকভাবে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে তা পরিষ্কার করার ব্যবস্থা নেন।

​পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ সম্পন্ন হওয়ায় পৌর এলাকার পরিবেশ স্বাভাবিক ও পরিচ্ছন্ন রয়েছে।

​এ সময় পৌরবাসীকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির। তিনি বলেন, “জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরও সংবাদ