• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সার বিতরণ

Published বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারের নির্বাচনী অঙ্গীকার (৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ) বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উন্নত জাতের ফসল ও ঔষধি বৃক্ষের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপকারভোগী প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে ৩৬০ জন কৃষকের মাঝে ১ হাজার ৮০০টি নারকেল গাছের চারা ও সার বিতরণের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম।

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়েশা সিদ্দিকা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।


More News Of This Category