বাদশাহ মিয়া, মুকসুদপুর:
সরকারের নির্বাচনী অঙ্গীকার (৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ) বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৭৪ নম্বর কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ তালুকদার, ভাবড়াশুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জামাল মিয়া, যুবদল নেতা কাইয়ুম শেখ, তালেব শেখসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।