• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

Published সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে আবুজর গিফারী (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বনগ্রাম-সিন্দিয়াঘাট সড়কের কঠুরাকান্দি এলাকার একটি ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আবুজর গিফারী একটি দোকান থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল। পথে হাসান মোল্লা (৩৫) চালিত একটি দ্রুতগামী ব্যাটারিচালিত ইজিবাইক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

​পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category