• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী

Published মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাদশাহ মিয়াঃ

​”জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৬”-এ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোঃ নূর ইসলাম (বাকী)। তিনি উপজেলার ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

​শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছে।

​উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ নাইমের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

​নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মোঃ নূর ইসলাম বাকী বলেন, ‘বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুপ্রেরণা ও সহযোগিতায় আমার এ অর্জন সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

​উল্লেখ্য, তিনি ২০২৩ ও ২০২৪ সালেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০২৫ সালে তিনি শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। তাঁর তত্ত্বাবধানে ২০১৯ সালে বিদ্যালয়টি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এই সফল ও শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষাক্ষেত্রসহ সকল ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের টেংরাখোলা গ্রামের স্থায়ী বাসিন্দা।


More News Of This Category