• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

Published রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাদশাহ মিয়া:

​উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন’ (বিডিএমএ)-এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুমন সাহা।

​শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জের কেএসপি রেস্টুরেন্টে (পাবলিক হল) জেলার সকল সদস্যের উপস্থিতিতে একটি কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়।

​উক্ত সভায় পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সকল সদস্যের উপস্থিতিতে ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করে, তাদের মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

​এ সময় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে সুমন সাহাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মনোনীত করা হয়।


More News Of This Category