• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রচণ্ড শীতে ছিন্নমূল মানুষের পাশে মুকসুদপুর উপজেলা প্রশাসন

Published বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।


বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলা সদর বাজার, কলেজ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে রাস্তার পাশে অবস্থানরত ছিন্নমূল ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ইউএনও।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড শীতের মধ্যে রাতে নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে শীতার্ত মানুষের খোঁজখবর নেন ইউএনও মাহমুদ আশিক কবির। এ সময় তিনি ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে হঠাৎ এমন মানবিক সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।


এ বিষয়ে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, “প্রচণ্ড শীতে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই রাতে শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে সহায়তা করা আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য।”


উপজেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী আগামী দিনগুলোতেও এ কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
ইউএনওর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন।


More News Of This Category