• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

গোপালগঞ্জ-০১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, কাবির মিয়া এবং শিমুল মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা।

Published শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

স্থানীয় প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাইয়ে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।


বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির মো. সেলিমুজ্জামান মোল্যা, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জনতার দলের মো. জাকির হোসেন, কমিউনিস্ট পার্টির নীরোদ বরণ মজুমদার, বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী, এবি পার্টির প্রিন্স আল আমিন, স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সুলতান জামান খান।
অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্র ও বিধিবিধান অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল, স্বতন্ত্র প্রার্থী কাইউম আলী খান এবং স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।


রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুসরণ করেই মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বৈধ প্রার্থীরা পরবর্তী সময়ে প্রতীক বরাদ্দসহ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। বাতিল ঘোষিত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষ হওয়ায় গোপালগঞ্জ-০১ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।


More News Of This Category