সারাদেশ

যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২৬

রোজবার্তা : সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় গোপালগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২৬
ভাষা শহীদদের স্মরণে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়ায় অংশ নেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, গোপালগঞ্জ জেলা পুলিশ বিভাগের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ