• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে নদীতে: ২৬ বছরেও নির্মিত হয়নি স্থায়ী ভাগাড় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ

মুকসুদপুরে ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

Published সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি দুই কিশোরী—মুসলিমা আক্তার (১২) ও সুলতানা (১৬)। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ মুসলিমা আক্তার উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের মোস্তফা শেখের মেয়ে। অপরদিকে সুলতানা উপজেলার রাঘদী ইউনিয়নের আলকাছ মোল্লার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, উভয়েই খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ছাত্রী। পড়াশোনার সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে সুলতানা ঘুরতে যাওয়ার কথা বলে মুসলিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা কেউই নিজ নিজ বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় উভয় পরিবার পৃথকভাবে মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সুলতানার পরিবারের সদস্যরা জানান, ওই দিন থেকেই সুলতানাও নিখোঁজ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় শোক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিখোঁজের বিষয়ে দুটি জিডি হয়েছে। এএসআই খায়রুল ইসলাম তদন্ত করছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পরিবারের পক্ষ থেকে দ্রুত দুই কিশোরীকে উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।


More News Of This Category

Recent Comments

No comments to show.