• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

নিবৃতে বিদায় নিলেন গোপালগঞ্জের শেখ কবির হোসেন

Published শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তা:

একসময়ের প্রভাবশালী নীতিনির্ধারক ও দাপুটে অর্থনৈতিক ব্যক্তিত্ব শেখ কবির হোসেন আজ রাজধানীর স্কয়ার হসপিটালে অনেকটা লোকচক্ষুর অন্তরালে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। আজ ১৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তার জানাজা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বাদ এশার পর অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে।


১৯৪২ সালে টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্ম নেওয়া শেখ কবির হোসেনের পিতা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য খান সাহেব শেখ মোশাররফ হোসেন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সরকারি চাকরি ছেড়ে কবির হোসেন ব্যবসায় নেমে পড়েন। প্রধানত ইনস্যুরেন্স কোম্পানি ও অর্থলগ্নি প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন তিনি।


পারিবারিক সূত্রে শেখ হাসিনার চাচা ও শ্রদ্ধাভাজন হওয়ায় একসময় ২৩টি প্রতিষ্ঠান ও পেশাভিত্তিক সংগঠনের প্রধানের দায়িত্ব পালনকারী শেখ কবির হোসেন একাধারে বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাসোসিয়েশন, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, ফারইস্ট ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল টি কোম্পানি, হোলি ফ্যামিলি হাসপাতালসহ সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ট্রাস্ট, শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজসহ বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।


৫ আগস্ট ২০২৪–পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতা ও বয়সের ভারে চলাচলে অক্ষম হয়ে শেখ কবির হোসেন দেশত্যাগ করলেও পরবর্তীতে পুনরায় দেশে ফিরে আসেন।


More News Of This Category