জাতীয়

বিএনপি নেতা-কর্মীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে জনগণের ভোটে জয়ী হওয়ার মতো গ্রহণযোগ্য প্রার্থী বেছে নিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে-ভিউ হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৪০০ নেতা-কর্মী অংশ নেন।

প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে নেতা-কর্মীদের আহ্বান জানান। তিনি বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে অপরাধ অনেক কমানো সম্ভব। কোনো নেতা-কর্মী অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

সভায় সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে তুলে ধরা এবং গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ