• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

সংসদ সচিবালয়ের জন্য ২৯০ কোটি টাকার বাজেট ঘোষণা

Published বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রোজবার্তা (অর্থনীতি): আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের বার্ষিক বাজেট ২৯০ কোটি ৬০ লাখ টাকা ধার্য করা হয়েছে। আজ ২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক বৈঠকে আগামী অর্থবছরের এই বাজেট অনুমোদন করা হয়। সেই সঙ্গে বিগত বছরের বাজেটের সারসংক্ষেপ উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরোয়ার ভূঁইয়া।

​মাননীয় স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। উপস্থাপিত বাজেটের রূপরেখায় ২৮৯ কোটি ৯০ লাখ টাকা ধরা হয়েছে সংসদের দৈনন্দিন ব্যয় ও প্রশাসনিক কার্য নির্বাহের জন্য এবং বাকি ৭০ লাখ টাকা উন্নয়ন ব্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সংসদের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটানোর জন্য স্পিকার সংসদ নেতাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।


More News Of This Category