• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

আজ ঐতিহাসিক মে দিবস

Published শুক্রবার, ১ মে, ২০২৬

রোজবার্তা: আজ ঐতিহাসিক মে দিবস বা মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালে দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমজীবী মানুষের আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে হে-মার্কেটের শ্রমিক সমাবেশে শাসকগোষ্ঠীর বোমা ও গুলিতে বহু শ্রমিক হতাহত হন। পরবর্তীতে শ্রমিক নেতাদের বিনাবিচারে ফাঁসি ও নির্যাতনের প্রতিবাদে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের জেগে ওঠা মুষ্টিবদ্ধ হাত শোষকশ্রেণি ও মালিকপক্ষের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য গণদাবানলে পরিণত হয়। এর ফলশ্রুতিতে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে ‘মে দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ এবং বিশ্বের প্রায় ৮০টি দেশে দিবসটি সরকারি ছুটির দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

​বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নবপ্রভাত’। দিবসের শুরুতে সকাল ১০টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী।

​এছাড়া নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাজনীতিসহ অধিকাংশ জেলা শহর, বৃহৎ শিল্প-কলকারখানা, পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন, বামপন্থী দলসমূহ, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। মেহনতী মানুষের মুক্তির মিছিল, র‍্যালি, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি নিয়েছে পরিবহন ও নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন।


More News Of This Category