• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

Published সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

রমজানকে সামনে রেখে রাজধানীর খুচরা বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। মাছ-মাংস, সবজি, পেঁয়াজ, ছোলা, খেজুর, লেবু ও বিভিন্ন ফলের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রমজান এলেই চাহিদা বাড়ার কারণে দাম বাড়ার পুরনো প্রবণতা এবারও দেখা যাচ্ছে। তবে ভোক্তাদের অভিযোগ, পর্যাপ্ত তদারকির অভাবেই বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।

গতকাল রবিবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, এক মাস আগে যে লেবুর হালি ২০–৩০ টাকায় বিক্রি হয়েছিল, এখন তা ৭০–৮০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ টাকা হালির লেবু ১০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।
বাড্ডার খুচরা বিক্রেতা মো. হারুন বলেন, “লেবুর মৌসুম না হওয়ায় সরবরাহ কম। তাই দাম বেড়েছে। মৌসুম শুরু হলে দাম কমবে।”
তবে মহাখালী কাঁচাবাজারের ক্রেতা আফজাল খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “রোজার এক মাস আগে থেকেই লেবু সাধারণ মানুষের নাগালের বাইরে। এটি তো আমদানি পণ্য নয়। বাজারে তদারকি না থাকায় এমন পরিস্থিতি।”

শবেবরাতের পর থেকেই মাংসের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে মানভেদে সোনালি মুরগি কেজি ৩১০–৩৩০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, রমজান মাসে বার্ষিক চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ বিক্রি হয়, ফলে আগাম চাপ তৈরি হয়।
মসলাজাতীয় পণ্যের মধ্যেও দাম বেড়েছে। দেশি রসুন ১২০ টাকা, চায়না রসুন ১৬০ টাকা, আদা ১৪০–১৮০ টাকা, ছোলা ৯০–১০০ টাকা এবং চিনি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা কেজিতে উঠেছে।

শীতের মৌসুম শেষ হতে না হতেই বেড়েছে বিভিন্ন সবজির দাম। করলা বিক্রি হচ্ছে ১২০–১৪০ টাকা কেজি, ঢেঁড়স ৮০–১২০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, বেগুন ৬০–১০০ টাকা, শসা ৮০ টাকা এবং টমেটো ৫০–৬০ টাকা কেজি। লম্বা লাউ ৬০–৭০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৪০–৫০ টাকা এবং শিম ৫০–৮০ টাকায় বিক্রি হচ্ছে।


More News Of This Category