• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

ইতিহাসের ব্যয়বহুলতম নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপি জোটের

Published শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

সকল জল্পনা-কল্পনা ও আশঙ্কার অবসান ঘটিয়ে ড. মুহাম্মদ ইউনুস সরকারের নেতৃত্বে এবং প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন-এর তত্ত্বাবধানে ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়।

দেশের ইতিহাসে সর্বাধিক ব্যয়বহুল ও আলোচিত এই সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের জোটসঙ্গী দলসমূহ ২৯৯টি আসনের মধ্যে ২১৩টি আসনে বিজয়ী হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতৃত্বাধীন জোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী ৭৬টি আসনে বিজয়ী হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচন অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, নির্বাচনী পর্যবেক্ষক গোষ্ঠী এবং অধিকাংশ বৈদেশিক সংস্থা। এছাড়া সরকারপ্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস দেশবাসী ও রাজনৈতিক দলসমূহকে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।


More News Of This Category