• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

দুই দিনে শেষ বক্সিং ডে টেস্ট, পিচ বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি

Published রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক:

বক্সিং ডে টেস্ট দুই দিনে শেষ হওয়ায় তীব্র বিতর্কে পড়েছে মেলবোর্নের উইকেট। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেছেন, অন্য কোথাও এমন পিচ হলে সেটিকে ‘নরক’ বলা হতো। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথও স্বীকার করেছেন, পেসারদের জন্য সহায়তা ছিল অতিরিক্ত।
অসম বাউন্স ও অনিয়মিত মুভমেন্টে ব্যাটসম্যানরা চরম ভোগান্তিতে পড়েন। মাত্র তিন মিলিমিটার বেশি ঘাস রাখার ফলেই ম্যাচ দ্রুত শেষ হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এর বড় ধাক্কা পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়ে। পার্থ ও মেলবোর্ন টেস্ট দুই দিনে শেষ হওয়ায় প্রায় ১ কোটি অস্ট্রেলিয়ান ডলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তৃতীয় ও চতুর্থ দিনের হাজার হাজার আগাম বিক্রি হওয়া টিকিটের অর্থ ফেরত দিতে হয়েছে।
উইকেট প্রস্তুতকারী ম্যাট পেজ দায় স্বীকার করে বলেন, ম্যাচ আকর্ষণীয় হলেও যথেষ্ট দীর্ঘ হয়নি। তবে তার ওপর আস্থা রেখেছেন মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী স্টুয়ার্ট ফক্স। এখন অপেক্ষা ম্যাচ রেফারি জেফ ক্রোর উইকেট রেটিংয়ের।


More News Of This Category