• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

Published বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

রোজবার্তাঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অনেক দিন ধরেই এমন সিদ্ধান্তের আভাস মিলছিল, শেষ পর্যন্ত সেটিই বাস্তব হলো। আজ বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল-এর বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি বৃহস্পতিবারের মধ্যেই আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


এর আগে বুধবার আইসিসি একদিনের আল্টিমেটাম দিয়ে জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়ে অংশ নিতে হবে। ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করে দেয় সংস্থাটি।


এই ইস্যুতে বুধবার আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি হয়। সেখানে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্য কোনো দেশে সরানো হবে কি না—সে বিষয়ে সদস্য দেশগুলোর মতামত নেওয়া হয়। ১৬ সদস্যের বোর্ডের মধ্যে বাংলাদেশের অবস্থানের পক্ষে ভোট পড়ে মাত্র দুটি। বিপক্ষে ভোট দেয় বাকি ১৪টি দেশ।
আইসিসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ড ২০ দলের এই বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে।


আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে বিসিবির সঙ্গে একাধিক বৈঠক ও চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এ সময় ভারতীয় ভেন্যুগুলোতে কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নেওয়া নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।


সংস্থাটি আরও জানায়, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন সংস্থার প্রতিবেদনসহ সব তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা, সংবাদমাধ্যমকর্মী বা সমর্থকদের জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।


বোর্ড সভা শেষে আইসিসি জানায়, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি বা ভেন্যু পরিবর্তন বাস্তবসম্মত নয়। নির্ভরযোগ্য নিরাপত্তা ঝুঁকি ছাড়া এমন সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আইসিসির টুর্নামেন্টগুলোর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে এবং একটি ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত তৈরি হবে।


More News Of This Category