• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

ভারতে খেলতেই হবে—আইসিসির এমন কোনো নির্দেশ নেই: বিসিবি সভাপতি

Published বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নিউজ ডেস্কঃ

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলকে ভারতে গিয়ে খেলতেই হবে—এমন কোনো নির্দেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দেয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয় যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দলকে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে বাধ্য করা হবে। এমনকি ভারতে খেলতে অস্বীকৃতি জানালে পয়েন্ট কাটা বা ‘ওয়াকওভার’ দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইসিসি—এমন দাবিও করা হয়। এসব খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আইসিসি কখনোই বলেনি যে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে। এই ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই।”


তিনি আরও জানান, আইসিসি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত নিরাপত্তাজনিত উদ্বেগগুলো বিস্তারিতভাবে জানতে চেয়েছে। বিসিবি নিয়মিতভাবে আইসিসির সঙ্গে যোগাযোগ রাখছে এবং ইতোমধ্যে নিরাপত্তা সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে।
বিসিবি সভাপতি বলেন, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা যথাযথভাবে আইসিসির কাছে উপস্থাপন করা হবে। সব তথ্য ও ব্যাখ্যা পর্যালোচনা করার পরই আইসিসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।


তিনি জোর দিয়ে বলেন, “আইসিসি বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে বলেছে বা না গেলে ওয়াকওভার দেওয়া হবে—এই খবর একেবারেই মিথ্যা।”


More News Of This Category