• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

গণভোট প্রচারে ইসির নির্দেশ

Published মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

রোজবার্তা :

দেশের চলমান রাজনৈতিক ডামাডোল ও নির্বাচন, প্রার্থী, আসন, জোট এসব সমীকরণে ফিকে হয়ে পরা ‘গণভোট’ সম্পর্কে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য জতীয় নির্বাচন কমিশন প্রচারের নির্দেশ দিয়েছে।

গণভোটের প্রচার চালাতে ভোটকেন্দ্রে ব্যানার টানাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।

মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী সংবিধানের কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি আছে কি না, তা যাচাইয়ের জন্য এই গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে ওই প্রশ্নসংবলিত একটি করে ব্যানার টাঙাতে হবে।


More News Of This Category