• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

আল্লাহ যাদের কে ভালোবাসেনও যাদের কে ভালোবাসেন না

Published বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ইসলাম বার্তা : মহান রাব্বুল আলামিন মানুষ কে সৃষ্টি করেছেন ভালোবাসা থেকে। তিনি আমাদের প্রতি যা কিছু দিয়েছেন তার সবই শুধুমাত্র তার ভালোবাসার জন্যই আমারা পেয়েছি। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং অনন্তের যাত্রাপথে সর্বত্র একমাত্র সম্বল আল্লাহর দয়া ও অনুগ্রহ। কিন্তু আমরা জীবন পথে কখনো ব্যক্তিগত স্বার্থ বা শয়তানের প্রলুব্ধতায় ও দুনিয়াবি মোহগ্রস্ত হয়ে নানাবিধ স্বভাবে জড়িয়ে পরি। যেসব কারনে আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হন। আবার এমন অনেক কর্ম আছে যেগুলো আমাদের প্রতি আল্লাহ পাকের সন্তুষ্ট বজায় রাখে ওঅনুগ্রহ বাড়িয়ে দেয়। পবিত্র কোরআন ও প্রসিদ্ধ হাদিস মতে এমন অনেক কারন থাকলে এখানে কোরআন মাজিদ হতে উল্লেখযোগ্য ১১ টি ভালোবাসা ও বা বাসার কারণ সমূহ দেওয়া হলো :

“আল্লাহ যাদেরকে ভালবাসেন”

১. নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালবাসেন। (৩:১৪৬)

২. নিশ্চয় আল্লাহ ইনছাফকারীদেরকে ভালবাসেন। (৪৯:৯)

৩. নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন। (৫:৪২)

৪. নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালবাসেন। (৩:১৪৮)

৫. নিশ্চয় আল্লাহ প্রতিজ্ঞাপূর্নকারীদেরকে ভালবাসেন। (৩:৭৬)

৬. নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালবাসেন। (৩:৭৬)

৭. নিশ্চয় আল্লাহ পবিত্র লোকদেরকে ভালবাসেন। (৯:১০৮)

৮. নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন। (২:২২২)

৯. আল্লাহর উপর ভরসাকারীদেরকে আল্লাহ ভালবাসেন। (৩:১৫৯)

১০. আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। (২:১৯৫)

১১. আল্লাহর পথে লড়াইকারীদের আল্লাহ ভালবাসেন। (৬১:৪)

“আল্লাহ যাদেরকে ভালবাসেন না”

১. নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালবাসেন না। (২:১৯০)

২. নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে ভালবাসেন না। (২:২০৫)

৩. নিশ্চয়ই আল্লাহ কোন অবিশ্বাসী পাপীকে ভালবাসেন না। (২:২৭৬)

৪. নিশ্চয়ই আল্লাহ অস্বীকারকারীদেরকে ভালবাসেন না। (৩:৩২)


More News Of This Category