• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

রমজানের ২০টি আমল

Published বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

রোজবার্তা:
পবিত্র মাহে রমজান মহান রাব্বুল আলামিনের উপহারস্বরূপ। এই মহিমান্বিত মাসের প্রতিটি মুহূর্ত মানুষের জন্য অপার নিয়ামত, বরকত ও রহমতের অবারিত ঝর্ণাধারা। যারা সুপথগামী, তারা এর পরিপূর্ণ ব্যবহারে ব্যয় করে; আর যারা বেখবর, তারা থাকে অনুগ্রহবিমুখ।


রমজানের শ্রেষ্ঠত্ব মানুষের জন্য সেই সুযোগ ও উপঢৌকন প্রাপ্তির নিশ্চয়তা দেয়, যা সে সমগ্র জীবনভর ব্যাকুলতা নিয়ে খুঁজতে থাকে। আর তা হলো একান্ত প্রশান্তি। নিজের ইচ্ছাকে নিবৃত করে পরম করুণাময়ের অনুকম্পা প্রত্যাশায় স্বভাবগত অভিপ্রায়, অশালীন অভ্যাস ও অশোভন চিন্তা থেকে দূরে থাকার মধ্যে যে আত্মতুষ্টি রয়েছে, তাই কেবলমাত্র মানুষকে প্রকৃত সন্তুষ্টি দিতে পারে। প্রতিটি মুমিন তা উপলব্ধি করতে সক্ষম, যে কেবলমাত্র আল্লাহর জন্য সিয়াম পালন করে এবং তাঁরই শুকরিয়া আদায়ে ব্যস্ত থাকে।


অসংখ্য হাদিসে প্রিয়নবী মুহাম্মদ (সা.) মাহে রমজানে আমল সম্পর্কে বলেছেন, যা বিস্তারিতভাবে জানা সকলের জন্য একান্ত জরুরি। এখানে শুধুমাত্র ২০টি নির্দিষ্ট আমলের কথা সংক্ষেপে উল্লেখ করা হলো, যাতে আমাদের বুঝতে ও চর্চা করতে সহজ হয়।


পবিত্র মাহে রমজানের ২০টি আমল
১. রমজানের চাঁদ দেখা
২. দিনের বেলা রোজা রাখা
৩. তারাবির সালাত আদায় করা
৪. সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা
৫. সেহরির শেষভাগে আহার করা
৬. ইফতারের পূর্বে দোয়া করা
৭. মিথ্যা কথা ও কর্ম পরিহার করা
৮. ঝগড়া-বিবাদ এড়িয়ে চলা
৯. রোজাদারকে ইফতার করানো
১০. কোরআন মাজিদ তেলাওয়াত করা
১১. অধিক পরিমাণে দান করা
১২. নিয়মিত মিসওয়াক করা
১৩. সামর্থ্য থাকলে ওমরা পালন করা
১৪. শেষ দশ দিন ইতেকাফ করা
১৫. লাইলাতুল কদর অন্বেষণ করা
১৬. পাপ থেকে দূরে থাকা
১৭. বেশি বেশি ইস্তিগফার বা তওবা করা
১৮. জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া
১৯. যাকাত ও ফিতরা আদায় করা
২০. বেশি বেশি নেক আমল করা

সুমহান রাব্বুল আলামিন আমাদের উপরোক্ত আমলসহ অন্যান্য ইবাদত করার তাওফিক দান করুন। আমিন।


More News Of This Category