গোপালগঞ্জ

মুকসুদপুরে ৫০ আওয়ামীলীগ নেতার পদত্যাগ

আরও পড়ুন

বাদশাহ মিয়া :

গোপালগঞ্জ জেলা সদর সহ অন্যান্য উপজেলা বিশেষ করে মুকসুদপুর ও টুঙ্গিপাড়ায় প্রতিদিন চলছে বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগের নেতাদের পদত্যাগ।

কেউ বিচ্ছিন্নভাবে একাকী সংবাদ সম্মেলন ডেকে, কেউ কেউ সংঘবদ্ধ হয়ে হয়ে আবার অনেকে সরাসরি বিএনপি নেতাদের ফুলের মালা জড়িয়ে পদত্যাগ করছেন আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের পদ থেকে।

যারই ধারাবাহিকতায় আজ ৬ জানুয়ারি মঙ্গলবার বিকালে মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াসুর ও বাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ থেকে একযোগে প্রায় ৫০ নেতা কর্মী নিজেদের পদ থেকে পদত্যাগ করেন। এবং সেই সাথে ভবিষ্যতে আর কোনদিন আওয়ামীলীগ করবেন না বলে জানান।

এ বিভাগের আরও সংবাদ