• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে দেশ ভালো থাকবে——সেলিমুজ্জামান এমপি।

Published শনিবার, ১৬ মে, ২০২৬

বাদশাহ মিয়া, মুকসুদপুর:

​মুকসুদপুরে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, প্রান্তিক জনগোষ্ঠী যদি ভালো থাকে তাহলে এদেশের মানুষ ভালো থাকবে। এজন্য তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা করেছিলেন, হাত থেকে ভোটের কালি মোছার আগেই সেই ইশতেহার বাস্তবায়ন করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। আপনারা বিএনপি সরকারের উপর আস্থা রাখবেন।”

​শনিবার (১৬ মে) সকালে মুকসুদপুর উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

​মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আজিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক আহসান হাসিব খান, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, গোপালগঞ্জ মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোঃ খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু প্রমুখ।

​অনুষ্ঠান শেষে উপজেলার ৬০ জন মৎস্যজীবীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।


More News Of This Category