• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণে বেঁচে দেশে ফিরেও মিলছে না টাকা মুকসুদপুরে রিয়ান মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মুকসুদপুরে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ব্যয়সংকোচনে সরকারের বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে মুকসুদপুরে সড়কের দু’পাশে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী বিডিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুমন সাহা নির্বাচিত

সাদা প্যানেলহীন ঢাকা বার নির্বাচন: নীল প্যানেলের মুখোমুখি জামায়াতের সবুজ প্যানেল

Published বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রোজবার্তা: ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ আজ ২৯ এপ্রিল শেষ হয়েছে। আগামীকাল ৩০ এপ্রিল দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষে ফলাফল গণনা করা হবে। তবে চূড়ান্ত রায় বা ফলাফল পেতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত।

​আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং এক ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে ভোটগ্রহণ চলে। প্রথম দিন সকাল থেকেই বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ভোটার উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। জানা গেছে, প্রায় ২২ হাজার ভোটারের মধ্যে প্রথম দিনে ২ হাজার ৭৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

​দীর্ঘদিনের দুই প্রধান প্রতিপক্ষ বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ ও আওয়ামী লীগ সমর্থিত ‘সাদা প্যানেল’-এর চিরচেনা লড়াই থেকে এবারের নির্বাচন কিছুটা ব্যতিক্রম। সাদা প্যানেল কার্যত নির্বাচনের বাইরে থাকায় এবারই প্রথমবারের মতো ‘সবুজ প্যানেল’ (জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ) শক্তিশালী নীল প্যানেল তথা ‘জাতীয়তাবাদী ঐক্য পরিষদ’-এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে।

​সমিতির কার্যনির্বাহী কমিটির ২৩টি পদের জন্য প্রধান দুটি প্যানেল ছাড়াও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন। দল-নিরপেক্ষ হিসেবে সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ২ জনসহ অন্যান্য ৪টি পদে তারা প্রার্থী হয়েছেন। আশা করা হচ্ছে, আগামীকাল আবহাওয়া অনুকূলে থাকলে ভোটার উপস্থিতি ও ভোটদানের হার বৃদ্ধি পাবে।


More News Of This Category