• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২ সালথায় ইউথ স্টারস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: দাদু ভাই একাদশ বিজয়ী মুকসুদপুরে চার গ্রামের তরুণদের মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পি কে এইচ যুব সংগঠন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ হেলপার নিহত মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ মুকসুদপুরে সড়কের পাশের গাছ যেন মরণফাঁদ, ঝুঁকিতে ৩২ পরিবার মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে প্রভাষক অমল কৃষ্ণ দাসের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Published শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বাদশাহ মিয়া:

​গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় তামিম মাতুব্বর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তামিম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।

​শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে মুকসুদপুর উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি অজ্ঞাত বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি একটি ইজিবাইককে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী তামিম মাতুব্বর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় তামিম মাতুব্বর নিহত হয়েছেন। বাকি দুই আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


More News Of This Category