বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নেওয়ার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ‘বিজয়’ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।
সভায় পহেলা বৈশাখের দিনব্যাপী কর্মসূচি বর্ণাঢ্যভাবে পালন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ষবরণ অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতিমূলক এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আনন্দঘন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নববর্ষের এই উৎসব যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।